প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে সাদিক হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নের শাখারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিক হোসেন শাখারীপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর পাশে খেলাধূলা করার সময় সবার অলক্ষ্যে শিশুটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোজাখুজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক এই মৃত্যুতে আশপাশের এলাকার আকাশ বাতাস ভারী হয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর।
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬।
তাং ২২ নভেম্বর ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪